লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী নয়াদিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে ভারত সরকার তাকে স্বাগত জানাতে প্রস্তুত এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই তিনি এই সফর সম্পন্ন করবেন। সফরের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা আদায়

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী নয়াদিল্লি

প্রকাশিত হয়েছে: ০২:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬