লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি।

আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাবেক এই মন্ত্রী জানিয়েছিলেন যে, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় তিনি ১০ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। সে সময় তিনি বলেছিলেন, পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল গত সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বরের ঘটনায় করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে এই মামলায় নয়জন আসামি গ্রেফতার রয়েছেন, যাদের মধ্যে ডা. দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহিদুল হক, মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু অন্যতম। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শাপলা চত্বরের ওই ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

গুলশান থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

প্রকাশিত হয়েছে: ০১:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬