লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সক্রিয় ৩৮৬ কিশোর গ্যাং, সদস্য সোয়া ৪ হাজার

দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। পুলিশ সদরদপ্তরের সাম্প্রতিক এক তালিকায় দেখা গেছে, দেশজুড়ে বর্তমানে অন্তত ৩৮৬টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, এসব গ্যাংয়ের মোট সদস্য সংখ্যা সোয়া ৪ হাজারেরও বেশি। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৫৯টি এবং ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি কিশোর গ্যাং তৎপর রয়েছে।

এসব গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মারামারি, দখলদারিত্ব ও এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেক সময় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গ্যাং রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছে, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটছে।

পুলিশ সদরদপ্তরের তথ্যমতে, ঢাকার বাইরে সক্রিয় ২২৭টি কিশোর গ্যাংয়ের মোট সদস্য সংখ্যা ২ হাজার ৫৫০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি কিশোর গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম মহানগরে, যেখানে গ্যাংয়ের সংখ্যা ৯৮টি। এছাড়া রাজশাহীতে ১৩টি, সিলেটে ১৫টি, গাজীপুর মহানগরে ১৩টি এবং খুলনায় ৭টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি কিশোর গ্যাং রয়েছে নোয়াখালীতে, সেখানে গ্যাংয়ের সংখ্যা ২৫টি।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, রাজধানীতে সক্রিয় ১৫৯টি গ্যাংয়ে মোট ১ হাজার ৮১২ জন সদস্য রয়েছে। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি কিশোর গ্যাং রয়েছে মোহাম্মদপুর এলাকায়। সেখানে ২৭টি গ্যাংয়ের সাড়ে ৩০০-এর বেশি সদস্য সক্রিয় রয়েছে। এছাড়া মিরপুরের পল্লবী থানা এলাকায় ১৬টি কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু

দেশে সক্রিয় ৩৮৬ কিশোর গ্যাং, সদস্য সোয়া ৪ হাজার

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬