লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রিধিকার মৃত্যু: প্রেমিক হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে শনিবার রিধিকার মা বাদী হয়ে ভাটারা থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় রিধিকার প্রেমিক হাসিবুর রহমানকেই একমাত্র আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার নিজ বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেই সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। ঘটনার পর রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উন্মোচনে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

অভিনেত্রী রিধিকার মৃত্যু: প্রেমিক হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৬:১৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬