লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, নেতৃত্ব দেবে শেকৃবি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩০

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের পুরো ভর্তি কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

মঙ্গলবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। তবে পরীক্ষার আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, আসনসংখ্যা, পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।”

উল্লেখ্য, দেশের কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই গুচ্ছে ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

জনপ্রিয় সংবাদ

লালমোহনে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

২ জানুয়ারি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, নেতৃত্ব দেবে শেকৃবি

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬