লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে পুরোনোদের হাতে দায়িত্ব

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যাংকটির পুরোনো উদ্যোক্তাদের সমন্বয়ে ১৪ সদস্যের একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় ব্যাংকটিকে পুনরায় পুরোনো উদ্যোক্তাদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরিফ হোসেন খান আরও বলেন, যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর অনেক উদ্যোক্তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় তাদের হাতেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

নতুন ১৪ সদস্যের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তারা হলেন—বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী ও এনায়েত উল্লা। এছাড়া পর্ষদে রয়েছেন কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে, ওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৩৮আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৪৪

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে পুরোনোদের হাতে দায়িত্ব

প্রকাশিত হয়েছে: ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬