লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল অ্যামচেমের প্রতিনিধিদল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটির নতুন কমিটি প্রায় দুই মাস আগে দায়িত্বভার গ্রহণ করেছে। বর্তমানে এই কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধিদলের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে। সরকার সব ধরনের আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

বৈঠকটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল অ্যামচেমের প্রতিনিধিদল

প্রকাশিত হয়েছে: ০৭:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬