লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার ও ভিডিপির ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ৯০ দিন মেয়াদি ‘ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং (আনসার/ভিডিপি-পুরুষ)’ প্রশিক্ষণ কোর্সের প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমটি দেশজুড়ে পরিচালিত হবে।

বুধবার (১২ আগস্ট) দেশব্যাপী জেলা কমান্ড্যান্টদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এই চূড়ান্ত প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে। গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমি ছাড়াও কিশোরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বগুড়া, সিলেট, ঝালকাঠি, ঝিনাইদহ, নোয়াখালী, পাবনা ও কক্সবাজারের মোট ১১টি কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে সর্বমোট ২৬৪ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রার্থী নির্বাচনে প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার চালনায় দক্ষতাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সদর দপ্তরের প্রণীত প্রশ্নে গুগল ফরমের মাধ্যমে লিখিত পরীক্ষা, শারীরিক যাচাই এবং ভাইভা গ্রহণ করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের খুব শীঘ্রই এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে এমন যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ পেয়ে অংশ নেওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ বেকারত্ব নিরসন এবং ডিজিটালাইজড কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

শার্শা সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

আনসার ও ভিডিপির ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০১:১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬