লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যোন অ্যারেস্টের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

নির্দিষ্ট কোনো মামলা দায়ের করা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের এমন নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে, এ সংক্রান্ত হাইকোর্টের রুলটি আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এ বিষয়ে একটি রুলও জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।

আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থাগুলোর স্বাধীনভাবে তদন্ত পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। তিনি আরও বলেন, এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না।

উল্লেখ্য, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ‘ফায়ার ক্লাউড’, সতর্ক করলেন বিজ্ঞানীরা

শ্যোন অ্যারেস্টের ওপর হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬