লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ায় জড়িয়ে বিচ্ছেদের পথে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলি গার্ডনার

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘনিয়ে এসেছে। ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর চার বছর সম্পর্কে ছিলেন ২৯ বছর বয়সী গার্ডনার ও মনিকা রাইট। অবশেষে ২০২৪ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন।

ডেইল মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ২২ বছর বয়সী জর্জিয়া নামের এক সতীর্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গার্ডনার। সেই সময়েই বিষয়টি নিয়ে মনিকার মনে সন্দেহের দানা বাঁধে। তার সন্দেহ এতটাই তীব্র ছিল যে, বিশ্বকাপের মাঝপথেই তিনি ভারতে ছুটে আসেন। মনিকার এই আগমনে গার্ডনার ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে দেশে ফেরার পর দুইজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং গার্ডনার সম্পর্কের কথা স্বীকার করেন। গার্ডনার সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করলেও মনিকা মানসিকভাবে ভেঙে পড়েন এবং পুনরায় একত্রিত হতে অস্বীকৃতি জানান। এরপর থেকেই তারা আলাদা থাকছেন। মনিকার এক বান্ধবী জানান, তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ক্লিনিকেও গিয়েছিলেন। তবে ঘটনার পর মনিকা ক্লিনিকে জানিয়ে দেন যে তারা আপাতত পরিবার বড় করছেন না।

মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেন। তবে তিনি তার বিয়ের আংটিটি বাসায় রেখে যান, যা পরবর্তীতে মনিকা খুঁজে পান। এদিকে, মনিকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জর্জিয়ার একটি ছবি ও ডেইল মেইলের রিপোর্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” জানা গেছে, অস্ট্রেলিয়া দলের অন্দরমহলে গার্ডনার ও মনিকার সম্পর্কের এই টানাপোড়েনের কথা সবাই জানতেন। দীর্ঘ সময় আলাদা থাকলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পরকীয়ায় জড়িয়ে বিচ্ছেদের পথে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলি গার্ডনার

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬