লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু

বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার দুই মাস পর নেপাল থেকে বাংলাদেশে আবারো বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম শুক্রবার বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপালের ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দুটি কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন ছিল, কিন্তু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম স্থগিত করতে হয়েছিল।

নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে গত ৩ অক্টোবর পাঁচ বছর মেয়াদি একটি মৌসুমি বিদ্যুৎ রপ্তানি চুক্তি সই হয়। এনইএ’র নির্বাহী পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ দ্য কাঠমান্ডু পোস্টকে জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বিকল্প জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের অনুমোদন দেওয়ার পর এই রপ্তানি পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ আরও বলেন, বিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বিকল্প জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানি অব্যাহত রাখা এবং বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুনরায় শুরু করা—উভয়ই নেপালের বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

নেপাল থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু

প্রকাশিত হয়েছে: ০৫:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬