লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন। বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আদালত সূত্রে জানা গেছে, সহকারী কর কমিশনার তানজিনা সাথী ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহেল উদ্দিন বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন।

অভিযোগে আরও দাবি করা হয়, এই সম্পর্কের সুযোগ নিয়ে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ের প্রয়োজন দেখিয়ে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং টাকাও ফেরত দেননি। বর্তমানে এই মামলায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এছাড়া সোহেল উদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুক সংক্রান্ত আরেকটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬