লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে কারণ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, আর দুই দশকেরও বেশি সময় পর এই মাঠে টেস্ট খেলছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ম্যাচটি সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী একাদশ ঘোষণা করেছে। এই টেস্ট দিয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার পেস আক্রমণের পরিচিত মুখ প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককে একসঙ্গে মাঠে দেখা যাবে। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়নও একাদশে ফিরেছেন।

অস্ট্রেলিয়া তাদের একাদশে দুই পেস বোলিং অলরাউন্ডারকে রেখেছে। ক্যামেরন গ্রিন তার জায়গা ধরে রেখেছেন এবং তার সঙ্গী হিসেবে আছেন বো ওয়েবস্টার। এদিকে, জশ হ্যাজলউড দলে ফেরায় স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে থাকতে হচ্ছে। যদিও অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বোল্যান্ড এবং পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন, তবে আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে তাকে নিয়মিতই প্রয়োজন হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে অটো পার্টসের দোকানে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৭:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬