লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ৪০ হাজার টাকা জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা এলাকায় অবস্থিত 'পায়রা রিসাইক্লিং প্লান্ট' নামের একটি টায়ার রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট) বিকেলে পরিচালিত এই অভিযানে কারখানাটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় কারখানাটির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি এই জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, সুগন্ধা নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির পাশে অবস্থিত এই কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে কালো ধোঁয়া এবং দূষণ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে তারা জানান।

এর আগে কারখানাটির দূষণ বন্ধের দাবিতে স্থানীয়রা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছিলেন। এছাড়া গত ২৫ জুন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রদান করে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছিল।

অভিযান শেষে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই মাসে বিশ্বের মহাসাগরগুলোর তাপমাত্রায় নতুন রেকর্ড

বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬