লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় রেললাইন ফেটে ট্রেন চলাচল ব্যাহত, মেরামত শেষে সচল

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে ফাটল দেখা দেওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে লাইনের ভাঙা অংশ মেরামত করার পর নিয়ন্ত্রিত গতিতে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এই সাময়িক অচলাবস্থার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ ও ২২৭/১ নম্বর রেল পিলারের মধ্যবর্তী স্থানে লাইনে ভাঙা অংশ ধরা পড়ে। নিয়মিত তদারকির অংশ হিসেবে লাইনে দায়িত্ব পালনকারী রেলকর্মীরা এই ফাটল দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

যোগাযোগ বন্ধ থাকায় রাজশাহী ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। এর মধ্যে রয়েছে সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস এবং রাজশাহী কমিউটার। ট্রেনগুলো গন্তব্যে যেতে না পারায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও মেরামতকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংস্কারকাজ শুরু করে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে ভাঙার বিষয়টি জানার পরপরই তারা দ্রুত সংস্কারকাজ শুরু করেন। আপাতত ওই ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ট্রেনগুলোকে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। লাইনের পূর্ণাঙ্গ মেরামত কাজ শেষ হলে ট্রেনগুলো আবার স্বাভাবিক গতিতে চলতে পারবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার সাথে সাথেই ট্রেন চলাচল বন্ধের পদক্ষেপ নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার জরুরি মেরামতকাজ শেষে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে তাদের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০০

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: আন্দালিব রহমান পার্থ

বাগাতিপাড়ায় রেললাইন ফেটে ট্রেন চলাচল ব্যাহত, মেরামত শেষে সচল

প্রকাশিত হয়েছে: ০৭:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬