লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের অর্থ মওকুফ করার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতে এই সুবিধার মেয়াদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান, বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া এবং জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং তার নির্দেশনায় সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দুর্গত এলাকায় পরিদর্শন করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবানের ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রোয়াংছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সেখানেও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ

প্রকাশিত হয়েছে: ০১:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬