লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কমিটির ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএ সভায় সভাপতিত্ব করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে পরিচিত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেটও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। মুদ্রানীতি কমিটির এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের কড়াকড়ি অবস্থান থেকে কিছুটা সরে আসার বার্তা দিল দেশের কেন্দ্রীয় ব্যাংক।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬