লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টপ এন্ড টি-টোয়েন্টিতে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি

ডারউইনের মারারা স্টেডিয়ামে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপাল ‘এ’ দলকে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল। মাত্র ১০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিসান আলমের বিধ্বংসী ফিফটিতে ৫৮ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। তাঁর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই নেপালি ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কুশল ভুর্তেল। তাঁর ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া সাহাব আলম ১১ রান এবং বিপিন খত্রী ১১ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় নেপাল।

বাংলাদেশ দলের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অফস্পিনার মোহাম্মদ রুবেল। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। এছাড়া সামিউন বাসীর, রিপন মণ্ডল ও রোহান উদ দৌলা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে প্রথম দুই ওভারেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩২ রান যোগ করে তারা। তৃতীয় ওভারে হাবিবুর রহমান সোহান বিদায় নিলেও তা দলের জয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম মিলে বাকি পথ অনায়াসেই পাড়ি দেন।

জিসান আলম মাত্র ২৯ বল খেলে নিজের অর্ধশতক পূরণ করেন এবং শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে আরিফুল ইসলাম ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটি বাংলাদেশের তৃতীয়বারের মতো অংশগ্রহণ। এর আগের দুটি আসরের একটিতে তারা ফাইনালে উঠলেও অভিষেক আসরে শিরোপা জিততে পারেনি। আগামীকাল একই ভেন্যুতে হোবার্ট হারিকেনস একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।

জনপ্রিয় সংবাদ

রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের অনুমোদন দিল পাকিস্তান সরকার

টপ এন্ড টি-টোয়েন্টিতে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি

প্রকাশিত হয়েছে: ০১:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬