লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক কর্মকর্তাদের শৃঙ্খলা মামলা দুই মাসে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে যুক্ত থাকার যেকোনো অভিযোগ এখন থেকে সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে রোববার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ৪ মে জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৬-এর আলোকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা কার্যকর রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই সার্কুলারের একটি বিধান সংশোধন করা হয়েছে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বিচারাধীন থাকলে চাকরিবিধি অনুযায়ী সেই মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তিযোগ্য হতে হবে। এছাড়া ২০০৫ সালের নির্দেশনার অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

ব্যাংক কর্মকর্তাদের শৃঙ্খলা মামলা দুই মাসে নিষ্পত্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬