লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না: বড়লেখায় জামায়াত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর শহরের নুরজাহান কমপ্লেক্সের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতারা সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জুলাই যুদ্ধ-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কার্যক্রম এবং বর্তমান নির্বাচিত সরকারের ৬ মাসের কর্মকাণ্ড এ দেশের জনগণ মূল্যায়ন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি দেখা গিয়েছিল। তবে বর্তমান সরকার বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

মাওলানা আমিনুল ইসলাম আরও বলেন, সরকারের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না।" জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের এবং মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বড়লেখা পৌর শহরের প্রধান সড়কগুলোতে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় যাত্রা শুরু করল আধুনিক পিএস ডিজনিল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড

দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না: বড়লেখায় জামায়াত

প্রকাশিত হয়েছে: ০১:০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬