লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে শিক্ষার্থীদের থেকে ৭ লাখ টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি’ নামে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট অ্যাসেসমেন্ট দলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল ২০২৫ সালের ১৬ ও ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমের অংশ হিসেবে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬ লাখ ৯৭ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের পরিপন্থী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো দপ্তর, সেন্টার বা বিভাগের নামে শিক্ষার্থীদের থেকে ফি আদায় ও সেই অর্থ ব্যয়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে ইউজিসির অ্যাসেসমেন্ট দল। এছাড়া সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসির বিধিবিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সবুর ভূইয়া বলেন, নির্ধারিত ভর্তি ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি (CDT)’ হিসেবে নেওয়ায় শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের নিয়মবহির্ভূত অতিরিক্ত ফি আদায় বন্ধ করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান জানান, বিষয়টি নিয়ে ইউজিসি আগেও আপত্তি জানিয়েছিল এবং এবারও জানিয়েছে। তিনি বলেন, 'আমাদের ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে এই ফি আর নেওয়া হবে না।' ইতিমধ্যে আদায় করা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংগৃহীত এই টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেরোবিতে শিক্ষার্থীদের থেকে ৭ লাখ টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৩:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬