লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ পৃথকভাবে এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরাসরি পরিদর্শন করেন এবং নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন। তিনি নবাগতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতার চর্চা করার আহ্বান জানান।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণায় ভালো ফলাফলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মান এগিয়ে নিতে হবে। এ সময় তিনি দৃঢ়তার সাথে জানান, নবীন শিক্ষার্থীরা যেন কোনোভাবেই র‌্যাগিং বা বৈষম্যের শিকার না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সজাগ ও তৎপর রয়েছে।

ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং লাইব্রেরি ব্যবহারের নিয়মসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। ওরিয়েন্টেশন কার্যক্রম পর্যবেক্ষণের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত হয়েছে: ০২:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬