লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসার আহমেদ জীমের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ রোববার (২ আগস্ট ২০২৬) মন্ত্রণালয়ের ক্রীড়া-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ২৯ জুলাই রাত ১১টা ১০ মিনিটে বিকেএসপি ক্যাম্পাসে সংঘটিত ওই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২) মো. মাহফুজুল আলম খানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম ইফতেখারুল মামুন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. শামীম হাসান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (ক্রীড়া-১) মো. মিনহাজ রহমান।

তদন্ত কমিটিকে মৃত্যুর ঘটনার বিস্তারিত অনুসন্ধান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়ন এবং প্রয়োজনীয় মতামতসহ তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্যের সহায়তা নিতে পারবে।

গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিকেএসপি ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মহেশখালীর মেধাবী কারাতে শিক্ষার্থী ইয়াসার আহমেদ জীম। নিহতের পরিবার জানায়, বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে সংরক্ষিত ক্যাম্পাসে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পর ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে ইয়াসার ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখতেন। কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি বিকেএসপির কারাতে বিভাগে ভর্তি হন এবং সম্প্রতি ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ জুনিয়র দলের হয়ে অংশ নিয়েছিলেন।

সম্ভাবনাময় এই কারাতে শিক্ষার্থীর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবার, স্বজন এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২: ৩০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২: ৩৪

জনপ্রিয় সংবাদ

আগস্ট মাসে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬