লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে তারেক সাঈদের ওপর হামলা, জিয়াউল আহসানের তথ্য ফাঁসের আশঙ্কা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদের ওপর মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে স্পর্শকাতর তথ্য ফাঁসের আগ্রহ প্রকাশ করায় কারারক্ষীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এই নির্যাতন চালানো হয়েছে। সোমবার রাতে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

পরিবারের অভিযোগ, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি জিয়াউল আহসানের নির্দেশেই মুন্সিগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর এই হামলা চালানো হয়, যাতে জিয়াউল আহসান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে না আসে। সাত খুনের ঘটনার শুরু থেকেই তারেক সাঈদ দাবি করে আসছেন যে, এই হত্যাকাণ্ডে জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন এবং তার চক্রান্তেই তারেক সাঈদকে মামলায় জড়ানো হয়েছে।

ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাতুল ফরহাদের নির্দেশে অন্তত পাঁচজন কারারক্ষী কারাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর সম্পূর্ণ অন্ধকারে লাঠি দিয়ে তারেক সাঈদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

যদিও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারের অন্য এক বন্দিকে জেল সুপারের গায়ে নোংরা পানি ফেলতে উসকানি দেওয়ার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পরিবার এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবেই দেখছে। গুরুতর আহত তারেক সাঈদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার মা দিলুয়ারা বেগম মুন্সিগঞ্জের সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে কারা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আড়াই লাখ টন বেশি আমদানির পরও কাটছে না সারের সংকট

কারাগারে তারেক সাঈদের ওপর হামলা, জিয়াউল আহসানের তথ্য ফাঁসের আশঙ্কা

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬