লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৭

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে একজন সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ উপজেলা বিএনপি কমিটির নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে হাওরের জলমহাল ইজারা এবং দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং চলে আসছিল। তবে শুক্রবার ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের ঘটনাটি পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকও আহত হয়েছেন।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ১৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত হয়েছে: ১১:৪৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬