লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ রামগঞ্জ বিএনপি নেতা, অডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় স্থানীয় বিএনপির এক নেতার ক্ষোভ প্রকাশের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিন মিনিট ২৫ সেকেন্ডের এই অডিওটি গত মঙ্গলবার থেকে ইন্টারনেটে ভাইরাল হয়। অডিওতে ক্ষোভ প্রকাশ করা ব্যক্তিকে রামগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা বলার সময় এই ক্ষোভ প্রকাশ করেন।

কথোপকথনে গিয়াস উদ্দিনকে মারুফ ভূঁইয়ার ওপর চড়াও হতে শোনা যায়। তিনি অভিযোগ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পরও তাকে কেন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি। অডিওতে গিয়াস উদ্দিন বলেন, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা স্কুলে যাই, আঁই পৌর বিএনপির সেক্রেটারি, প্রধান অতিথি ওইতে হারিনো। আমনে কন, পলাইশশা কে?’

তর্ক-বিতর্কের এক পর্যায়ে গিয়াস উদ্দিন দলীয় পদের জন্য অর্থ ব্যয়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘আঁই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি।’

ঘটনাটি কয়েক মাস আগের বলে জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া। তিনি অডিওর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সিনিয়র নেতাদের উপস্থিতিতে বৈঠক হয়েছিল এবং পলাশ তাকে ‘সরি’ বলে বিষয়টির সমাধান করেছেন। তবে গিয়াস উদ্দিন ওরফে পলাশ দাবি করেছেন, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত রামগঞ্জ পৌরসভা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি এবং গিয়াস উদ্দিন ওরফে পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট

প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ রামগঞ্জ বিএনপি নেতা, অডিও ভাইরাল

প্রকাশিত হয়েছে: ০৫:১৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬