লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে রাতের অন্ধকারে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করা হয় এবং আহত হাদিস মিয়াকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হাজতে রয়েছে। পুলিশ সুপার আরও নিশ্চিত করেন যে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারীরা স্থানীয় নয়, বরং ঢাকা থেকে ভাড়া করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। ঘটনার সাথে জড়িত বাকি দুইজনকেও শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেদুল আলম জাহ

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

কিশোরগঞ্জে নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ১২:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬