লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ ফ্যাক্টরিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কারখানায় কর্মরত অবস্থায় এই দুর্ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা যখন কারখানায় কাজ করছিলেন, তখন হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় কারখানায় আগুন ছড়িয়ে পড়ে, যা প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ শ্রমিকদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১০ শ্রমিকের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক ও সেলিম উদ্দিন। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।

আহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জন হলেন— দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক ও সেলিম উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

বোয়ালখালীতে লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিক

প্রকাশিত হয়েছে: ০৬:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬