লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে ঘুষের টাকা গোনার ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস

ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নিজ কক্ষে বসে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এসময় তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়েও মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, 'উনিও ৪০তম বিসিএস; আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, 'এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি কেউ করেছেন।' তবে তিনি সেই টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানিয়েছেন, এর আগেও তাকে অফিসে না পেয়ে শোকজ করা হয়েছিল। তিনি বলেন, 'টাকা নেওয়ার অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৩৩ ওয়ার্ডে সপ্তাহে একদিন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

বোয়ালমারীতে ঘুষের টাকা গোনার ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬