লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের মেঘনায় নারী ও যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয়দের ধারণা, সম্ভবত এক সপ্তাহ আগে তাদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। নারীর পা বাঁধা থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পুরুষের মরদেহটিতে পচন ধরেছে। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

মুন্সীগঞ্জের মেঘনায় নারী ও যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬