লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫

বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় মর্মান্তিক বাসচাপায় ছয়জন দিনমজুর নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া সিল্কিবান্ধা এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাসটি বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে একদল দিনমজুর বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬