লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে জরিমানা

পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় একটি চিকিৎসা-সেবা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। অভিযানে সহায়তা প্রদান করে জেলা পুলিশের একটি দল।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কমিউনিটি ক্লিনিকের নাম বদল ও ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের ঘোষণা

পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬