লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

বরিশালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের প্রধান ফটকের ভেতরের অংশে এই বিস্ফোরণটি ঘটে। আকস্মিক এই ঘটনায় আদালত প্রাঙ্গণে থাকা বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো আদালত প্রাঙ্গণ কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করেন। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ কমিশনারসহ পুলিশের কর্মকর্তারা দ্রুত আদালত চত্বরে ছুটে আসেন। জড়িতদের শনাক্ত করার লক্ষ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার জন্য পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম জানান, খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত ও বোমার নমুনা সংগ্রহ করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের ধরন, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হতে বর্তমানে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন

বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

প্রকাশিত হয়েছে: ০৯:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬