লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতায় বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পথচারীরা স্টেশনের নিচের সড়কে ছাতার ভেতরে রাখা বোমাটি দেখতে পান, যা নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ নিশ্চিত করেছে যে, উদ্ধার করা বোমাটি একটি আইএডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শোনা যায়। এই ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, উদ্ধার করা বোমাটি আইএডি প্রকৃতির। ছাতার ভেতরে কে বা কারা এটি রেখেছিল, তা শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি) নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্টেশনের নিচের সড়কে বোমা উদ্ধারের ঘটনায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। মেট্রোরেল পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ছাতায় বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

প্রকাশিত হয়েছে: ০৩:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬