লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সরাসরি সরকারপ্রধান হিসেবে আমন্ত্রণ না জানিয়ে ‘বিমসটেকের চেয়ারপারসন’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টি ঢাকা ভালোভাবে নেয়নি। খলিলুর রহমান বলেন, ‘ব্রিকসে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমসটেকের চেয়ারপারসনকে। এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন।’

তিনি আরও উল্লেখ করেন, সরকার গঠনের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণপত্রটি সরকার পর্যালোচনা করে দেখবে। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া আরেকটি আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নিয়ে অসন্তোষ, সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

প্রকাশিত হয়েছে: ১১:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬