লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নাকি বিমসটেকের সভাপতি হিসেবে। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

মুখপাত্র আরও বলেন, ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রচলিত কূটনৈতিক রীতি মেনেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অঞ্চলের অন্যান্য নেতাদেরও আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভারত সরকারের এই বক্তব্যের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণের ধরন নিয়ে দীর্ঘদিনের জল্পনা ও আলোচনার আনুষ্ঠানিক অবসান ঘটল।

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিতর্ক

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত

প্রকাশিত হয়েছে: ০৪:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬