লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এই দুর্ঘটনার ফলে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় এই সেতুটি অবস্থিত ছিল।

শনিবার (১১ জুলাই) সকালে পানির তীব্র স্রোতের মুখে সেতুটি ভেঙে পড়ে। এতে সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এর ফলে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুটি ধসে পড়ার কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা করার পাশাপাশি নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে: ০৬:১৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬