লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বিইউসিসির দ্বিতীয় রানার-আপ সাফল্য

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ড্রামা ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)। তারেক শুভর রচনা ও নির্দেশনায় ‘রেইনকোট’ নাটকটি মঞ্চস্থ করে ক্লাবটি এই সাফল্য নিশ্চিত করে।

গত ২০ আগস্ট রাতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএপি-এর ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া বিজয়ী দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন। দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিইউসিসি এই অবস্থান অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিইউসিসির সদস্যরা জানান, বিভিন্ন সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির এই গৌরবময় অর্জনে বিইউসিসি-এর পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। তাঁরা আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক অঙ্গনে বিইউসিসির সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বিইউসিসির দ্বিতীয় রানার-আপ সাফল্য

প্রকাশিত হয়েছে: ০১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬