লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি

ডিজেলের মূল্যবৃদ্ধি এবং পরিচালন ব্যয় বৃদ্ধির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনটি বুধবার প্রকাশ করা হয় এবং নতুন এই ভাড়া অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে এই ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া নতুন ভাড়ার হার শুধুমাত্র ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে; গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ২০ টাকা করে বৃদ্ধি করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে, যার ফলে ডিজেল ও কেরোসিনের দাম ১৩৫ টাকা, অকটেনের দাম ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি

প্রকাশিত হয়েছে: ১০:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬