লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে চোরাই মোটর ও নৌকাসহ চার চোর আটক

সুনামগঞ্জের ছাতক উপজেলার রেলওয়ে কলোনী এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে এই অভিযানে চোরাই ৬টি মোটর ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরগুলোর আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।

নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা নদীর তীরে রমজান আলীর ভাঙারির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরির সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—গনেশপুর গ্রামের ছড়ারপাড় এলাকার তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার রমজান মিয়া (৪০)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর দুই তীরে সক্রিয় ছিল। এই চক্রটি বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে

ছাতকে চোরাই মোটর ও নৌকাসহ চার চোর আটক

প্রকাশিত হয়েছে: ০৭:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬