লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে আদালতের রায় লেখা সম্ভব নয়: প্রধান বিচারপতি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে কোনোভাবেই আদালতের রায় লেখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের নিজস্ব বিবেককে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে এআই ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার হওয়া উচিত। এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যাচাই-বাছাই ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধান বিচারপতি সতর্ক করেন যে, মানুষের বেঁচে থাকা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়—এমন কোনো কাজে এআই ব্যবহার করা যাবে না। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রভাবে কর্মসংস্থান হারানোর বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

আইফোন কিনতে নিজের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ

এআই দিয়ে আদালতের রায় লেখা সম্ভব নয়: প্রধান বিচারপতি

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬