লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নালার স্রোতে ভেসে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে নালার তীব্র স্রোতে ভেসে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ মোস্তাকিম, সে ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে। গত চার দিনের টানা বর্ষণের ফলে স্থানীয় নালার পানি উপচে তীব্র স্রোত সৃষ্টি হয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় শিশু মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে ঘর থেকে বেরিয়ে একটি দোকানে যাচ্ছিল। দাদার পেছনে পেছনে হাঁটার এক পর্যায়ে সড়কের পাশে থাকা পানি চলাচলের নালার স্রোতে পড়ে সে ভেসে যায়। স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির কারণে নালার স্রোত প্রবল ছিল এবং শিশুটি দুর্ভাগ্যবশত তাতে পড়ে যায়। তিনি নিজেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

মিরপুর কলেজে দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

চট্টগ্রামে নালার স্রোতে ভেসে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬