লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে, আগামীকাল থেকেই দেশের মিল-কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম জানান, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে তারা পুনরায় স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমান সংকট তৈরির আগের অবস্থায় আগামীকাল রাত থেকেই ফিরে আসা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি একে আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

প্রকাশিত হয়েছে: ১১:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬