লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম ইলহাম আহমদ। সে পশ্চিম পাকশাইল জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের ছেলে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল ইলহাম। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে একপর্যায়ে সে বাড়ির পুকুরে পড়ে যায়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি সম্পর্কে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে।

জনপ্রিয় সংবাদ

আমতলীতে গভীর রাতে ব্যাংক, কলেজ ও মহাসড়কে অগ্নিসংযোগ

বড়লেখায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬