লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

অব্যাহত বৈরী আবহাওয়া এবং ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে আলাদা দুটি আদেশের মাধ্যমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। সবশেষ সিদ্ধান্তের মাধ্যমে পুরো চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত সব জেলার পরীক্ষার্থীদের বুধবারের পরীক্ষা স্থগিতের বিষয়টি চূড়ান্ত হলো।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে: ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬