লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বন্যার পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৭ জুলাই থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার সময়সূচী শেষ হওয়ার পর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী বন্যা পরিস্থিতির কারণে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। তারা পুনরায় নিবন্ধন সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য যে, এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬