লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৮

চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মাদক নির্মূলের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির এই বিশেষ সভায় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লজিস্টিকস উন্নয়ন ও বাণিজ্য ব্যয় কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগের ঘোষণা মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬