লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চবি খালেদা জিয়া হলে পাঁচ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের উদ্যোগে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হলের ডাইনিং কক্ষে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর যৌথ উদ্যোগ, ব্যবস্থাপনা এবং নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ ও সেবা প্রদান করেন। চিকিৎসক দলের মধ্যে একজন নিউট্রিশনিস্ট, দুজন ডার্মাটোলজিস্ট, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন গাইনোকোলজিস্ট উপস্থিত ছিলেন। আয়োজনের মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি। এ ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক, আরএমও ডা. শাফায়াত, ডিজিএম ও কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চাকসুর জিএস সাইদ বিন হাবিব এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি বলেন, হল সংসদ শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত কাজ করছে। বিনামূল্যে সেবা দেওয়ার জন্য তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ডা. জান্নাতুন নাইম হক শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ক্যাম্প শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ পাশে থাকবে।

চাকসুর জিএস সাইদ বিন হাবিব হল সংসদের এই উদ্যোগের প্রশংসা করে জানান, সীমিত সম্পদের মধ্যেও হল সংসদ শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। জিএস নাজিফা তাসফিয়াহ বলেন, বিশেষ করে সংকোচের কারণে অনেক নারী শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এই সেবার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, এই উদ্যোগে হলের প্রাক্তন ছাত্রীরাও অর্থায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এবং শিক্ষার্থীরা প্রতি মাসে এমন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হলের ডাইনিং কক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

চবি খালেদা জিয়া হলে পাঁচ শতাধিক ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬