লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়া যাবে না, হাইকোর্টের রায়

ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি ছাড়া এনআইডি কার্ড দেওয়ার দাবিতে দায়ের করা একটি রিটের ওপর পূর্বে জারি করা রুল খারিজ করে বুধবার এই রায় দেওয়া হয়। বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায় ঘোষণার পর নির্বাচন কমিশনের আইনজীবী সাংবাদিকদের জানান, আদালত পূর্বে জারি করা রুলটি খারিজ করে দিয়েছেন। এর ফলে ছবি ছাড়া কোনোভাবেই জাতীয় পরিচয়পত্র তৈরির আর কোনো সুযোগ থাকছে না।

মামলার বিবরণী থেকে জানা যায়, ধর্মীয় বিধান অনুযায়ী পর্দা রক্ষা করার স্বার্থে ছবি না তুলে বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবি জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়েছিল। রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা এই আবেদনটি করেছিলেন। রিট মামলায় তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে প্রতিনিধিত্ব করার ক্ষমতা দেওয়া হয়।

রিট করার আগে, ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সুমাইয়া আহমাদ মুনা ছবি ছাড়া বিকল্প উপায়ে এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত আবেদন করেছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী। ধর্মীয় বিধান কঠোরভাবে মেনে চলার কারণে তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন। কিন্তু ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র না থাকায় তিনি নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নির্বাচন কমিশন থেকে ওই আবেদনের কোনো সমাধান বা নিষ্পত্তি না পেয়ে পরবর্তীতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। সেই রুলে ছবি ছাড়া বিকল্প কোনো উপায়ে বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার সেই রুলটি চূড়ান্তভাবে খারিজ করে রায় দিলেন উচ্চ আদালত।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় অভিযান চালিয়ে ৬৩ কেজি পলিথিন জব্দ

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়া যাবে না, হাইকোর্টের রায়

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬