লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতি নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, যিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে, শুক্রবার দুপুরে ওই মসজিদে উপস্থিত হন। খুতবার আগে তিনি মাইক্রোফোনে বক্তব্য দেওয়ার সময় ইমামতি করার ইচ্ছার কথা জানান। এ নিয়ে মসজিদে উপস্থিত বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত মসজিদের নিয়মিত ইমামের পেছনেই সবাই জুমার নামাজ আদায় করেন।

ঘটনার বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল করিম অভিযোগ করে বলেন, দলীয় প্রভাব বিস্তারের লক্ষ্যে জামায়াতের এমপি এ পরিস্থিতি তৈরি করেছেন। তার ভাষ্যমতে, এমপি হুট করে এসে ইমামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তব্য দেন এবং জোরপূর্বক নামাজ পড়াতে চেয়েছিলেন। এর প্রতিবাদ করলে জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা উসকানিমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করেন।

অন্যদিকে, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, স্থানীয়দের অনুরোধ ও আমন্ত্রণে তিনি মসজিদে গিয়েছিলেন এবং ক্ষমতা প্রদর্শনের কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি উল্টো অভিযোগ করেন যে, খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এছাড়া তার এক কর্মীর দোকানে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগও তোলেন তিনি।

ওসি আনিসুর রহমান জানান, নামাজে ইমামতি নিয়ে বিশৃঙ্খলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সাঁথিয়ায় জুমার নামাজে ইমামতি নিয়ে বিএনপি-জামায়াত হাতাহাতি

প্রকাশিত হয়েছে: ০৫:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬